ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

ইউক্রেনে হামলায় ফক্স নিউজের ২ সাংবাদিক নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ মার্চ, ২০২২,  10:26 AM

news image

ইউক্রেনে রাশিয়ার হামলায় কিয়েভের বাইরে ফক্স নিউজের দুই সাংবাদিক নিহত হয়েছেন। ইউক্রেনের রাজধানীর বাইরে হোরেঙ্কায় ক্যামেরাম্যান পিয়েরে জাকরজেউস্কি এবং প্রযোজক ওলেক্সান্দ্রা কুরশিনোভার গাড়িতে গোলা আঘাত হানলে তারা নিহত হন। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ হামলার জন্য রুশ সেনাদের দায়ী করেছে। ফক্স নিউজের উপস্থাপক বিল হেমার মঙ্গলবার সকালে জাকরজেউসকির মৃত্যুর বিষয়টি ঘোষণা দেন। তিনি বলেন, প্রয়াত সাংবাদিক নিউজ চ্যানেলটির একজন 'কিংবদন্তি'। তাকে হারানোর ক্ষতি বিশাল। তিনি আমাদের সঙ্গে থাকাবস্থায় ইরাক, আফগানিস্তান এবং সিরিয়ার যুদ্ধ কভার করেছেন। 'আমাদের সিইও সুজান স্কট কিছুক্ষণ আগে বলেছেন-পিয়েরে ফটোগ্রাফার, প্রকৌশলী এবং সম্পাদক ও প্রযোজক- সব ক্ষেত্রে সব ধরনের কাজে সাহায্য করতে ঝাঁপিয়ে পড়তেন। তিনি অত্যন্ত চাপের মধ্যে এবং অসাধারণ দক্ষতার সঙ্গে কাজ করতেন', বলেন হেমার। ইউক্রেনের হিসাব অনুযায়ী, জাকরজেউসকি এবং কুরশিনোভার মৃত্যুতে যুদ্ধে সাংবাদিক নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫। এর আগে গত ১৩ মার্চ উক্রেনের রাজধানী কিয়েভের কাছে রুশ বাহিনীর গুলিতে নিউইয়র্ক টাইমসের সাংবাদিক ব্রেন্ট রিনাউড নিহত হয়েছেন। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন ৩০ লাখের বেশি মানুষ। এ ছাড়া যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১২ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন। এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৬৩৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৬ শিশু রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে।

সূত্র : আলজাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম