ঢাকা ১৯ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

ইউক্রেনে সফল অভিযান পরিচালনার সক্ষমতা নেই রাশিয়ার : যুক্তরাজ্য

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ ফেব্রুয়ারি, ২০২৩,  10:54 AM

news image

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনে সফল সামরিক অভিযান পরিচালনার মতো অস্ত্র ও স্থানান্তরে সক্ষম সেনা ইউনিটের ঘাটতি রয়েছে রাশিয়ার। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, মঙ্গলবার মন্ত্রণালয়ের হালনাগাদ গোয়েন্দা তথ্যে এই মন্তব্য করা হয়েছে। ব্রিটিশ ঐ গোয়েন্দা তথ্যে বলা হয়, মস্কো এখন বড় জয়ের দাবি করবে। কিন্তু আগামী সপ্তাহগুলোতে যুদ্ধের ফলাফল নির্ধারণ করার মতো প্রস্তুতির ঘাটতি রয়েছে রুশ সেনাবাহিনীর। যুক্তরাজ্য এমন সময় এই দাবি করল যখন ইউক্রেন আশঙ্কা করছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে পূর্বাঞ্চলে নতুন আক্রমণ শুরু করতে পারে রাশিয়া।

যুক্তরাজ্যের গোয়েন্দা তথ্যে বলা হয়েছে, প্রতি সপ্তাহে মাত্র কয়েক শ মিটার ভূখণ্ড দখলে সক্ষম হয়েছে রুশ সেনারা। নিশ্চিতভাবে সফল অভিযান পরিচালনার মতো গোলাবারুদ ও স্থানান্তরে সক্ষম সেনা ইউনিটের ঘাটতি রয়েছে দেশটির। সিনিয়র কমান্ডাররা সম্ভবত এমন পরিকল্পনা করবেন যেগুলোতে সেনা সদস্যের ঘাটতি থাকবে, অভিজ্ঞ ইউনিটগুলোকে অবাস্তব লক্ষ্য দেওয়া হবে রাজনৈতিক ও পেশাগত চাপে। এতে আরো বলা হয়েছে, এই বছরের জানুয়ারির শুরু থেকেই পুনরায় আক্রমণ অভিযান শুরুর চেষ্টা করছে। তাদের লক্ষ্য দোনেত্স্ক অঞ্চলে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড। এর আগে সোমবার ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ বলেন, আগামী সপ্তাহগুলোতে রাশিয়া বড় ধরনের আক্রমণ শুরু করতে পারে। কিন্তু এমন আক্রমণ প্রতিহত করার জন্য ইউক্রেনের সেনা ও সরঞ্জাম রয়েছে। তিনি আরো বলেন, পশ্চিমা ট্যাংক ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এসে না পৌঁছালেও ইউক্রেনীয় সেনাবাহিনী রুশ অভিযান ঠেকিয়ে দিতে পারবে। যুদ্ধবিমানও আসবে। প্রশ্ন হচ্ছে কোন ধরনের আসবে। ধরে নিন এই মিশন ইতিমধ্যে সফল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম