ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

ইউক্রেনে বড় ড্রোন হামলা করবে রাশিয়া: জেলেনস্কি

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ জানুয়ারি, ২০২৩,  11:15 AM

news image

ইউক্রেনের মনোবল ভাঙতে রাশিয়া বড় ধরনের ড্রোন হামলার প্রস্তুতি নিচ্ছে বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, গোয়েন্দা প্রতিবেদন ইঙ্গিত করে যে মস্কো ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করে হামলা চালাবে। মঙ্গলবার (৩ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন এসব তথ্য জানা গেছে। কিয়েভ থেকে সোমবার রাতে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, রাশিয়া দীর্ঘ ড্রোন হামলার মাধ্যমে ইউক্রেনকে ‘নিঃশেষ’ করার পরিকল্পনা করেছে। ‘আমাদের নিশ্চিত করতে হবে-এবং আমরা এজন্য সব করব। অন্যান্য হামলার মতো এ হামলায়ও তারা ব্যর্থ হবে। আকাশ প্রতিরক্ষার সঙ্গে যারা জড়িত তাদের এখন বিশেষ নজর রাখতে হবে। ’ ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা সাম্প্রতিক দিনগুলোতে বেড়েছে। গত তিন রাতে মস্কো ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে আক্রমণ করেছে। এ বিষয়ে জেলেনস্কি বলেন, নতুন বছর শুরু হওয়ার পর রাশিয়ার পাঠানো ৮০টি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেনীয় সেনারা। গত কয়েক মাস ধরে ড্রোন হামলায় ইউক্রেনের বেশিরভাগ জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এতে করে বিদ্যুৎবিহীন ও অন্ধকারাচ্ছন্ন জীবন কাটাতে হচ্ছে লাখ লাখ মানুষকে। এর আগে, অধিকৃত দোনেৎস্ক অঞ্চলে এক ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার ৪০০ সৈন্যকে হত্যার দাবি করে ইউক্রেন। ক্ষেপণাস্ত্রটির লক্ষ্যবস্তু ছিল মাকিভা শহরের একটি ভবন, যেখানে রাশিয়ার সৈন্যদের ঘাঁটি ছিল বলে ধারণা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম