ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আজ থেকে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু কাজাখস্তানকে হারিয়ে শেষ ষোলোতে বাংলাদেশ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪ অনুমতি ছাড়াই বিশ্বের ‘কয়েক ডজন’ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হস্তক্ষেপ এআই বটের অর্থহীন হয়ে যেতে পারে আগুয়েরোর সেই বিখ্যাত গোল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা

ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চল দখল করতে চায় রাশিয়া : জেলেনস্কি

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ এপ্রিল, ২০২২,  4:04 PM

news image

রুশ বাহিনী ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চল দখল করতে চায় বলে সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নিয়মিত ভিডিওবার্তায় গতকাল শনিবার এ কথা বলেন তিনি। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। জেলেনস্কি বলেন, ‘রুশ সৈন্যদের লক্ষ্য কী? তারা মূলত দনবাস (পূর্বে) এবং ইউক্রেনের দক্ষিণাঞ্চল উভয়ই দখল করতে চায়৷’ তিনি আরও বলেন, ‘আর আমাদের লক্ষ্য কী? আমাদের স্বাধীনতা, ভূমি, মানুষ ও নিজেদের রক্ষা করা।’ এ সময় অবরুদ্ধ দক্ষিণের মারিউপোল বন্দর রক্ষায় লড়াই চালিয়ে যাওয়ায় ইউক্রেনীয় বাহিনীর প্রশংসা করেন জেলেনস্কি। এদিকে, কয়েক সপ্তাহে রুশ বাহিনীর ভারী বোমা হামলায় মারিউপোল শহর বিধ্বস্ত হয়ে গেছে।অন্যদিকে, রুশ সেনাদের কাছ থেকে কিয়েভ এবং এর পার্শ্ববর্তী অঞ্চল নিজেদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইউক্রেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম