ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল সংরক্ষণাগারে আগুন

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ জানুয়ারি, ২০২৫,  11:22 AM

news image

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার রাজধানী মস্কোর দক্ষিণের কালুগা অঞ্চলে একটি তেল সংরক্ষণাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ জানুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বার্তা সংস্থাটি বলছে, গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) গভীর রাতে এ আগুন লাগে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অগ্নিকাণ্ডের এই ঘটনা দেখা গেছে। ভিডিওটিতে বলা হয়েছে, একটি তেল সংরক্ষণাগারে আগুন লেগেছে। কালুগার গভর্নর ভ্লাদিস্লাভ শাপশা টেলিগ্রামে বলেছেন, ‘লুডিনোভো শহরের একটি শিল্প এলাকায় ড্রোন আঘাত হানার পর অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। সাতটি ড্রোন ভূপাতিত করা হয়েছে, যার মধ্যে একটি অনাবাসিক এলাকায় অবতরণ করে।’ আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।রাশিয়ার অনানুষ্ঠানিক সোশ্যাল মিডিয়া সাইটে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, শহরের একটি তেল সংরক্ষণাগারে আগুন লাগার দিকে দ্রুতগতিতে দমকল বাহিনীর গাড়ি ছুটে যাচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ব্রায়ানস্ক অঞ্চলের গভর্নর জানিয়েছেন, সীমান্তবর্তী অঞ্চলে বিমান প্রতিরক্ষা ইউনিট মোট নয়টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। রাশিয়ার মিত্রদেশ বেলারুশের সীমান্তবর্তী স্মোলেনস্ক অঞ্চলের গভর্নর বলেছেন, বিমান প্রতিরক্ষা পাঁচটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে, তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।  সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম