ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

ইউক্রেনকে আরও ৩২৫ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা আমেরিকার

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ জুন, ২০২৩,  10:51 AM

news image

রাশিয়ার বিপক্ষে যুদ্ধে টিকে থাকতে ইউক্রেনকে আবারও বিপুল অংকের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই প্যাকেজের আওতায় আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির সরঞ্জামসহ ট্যাংক-বিধ্বংসী অস্ত্রও রয়েছে। নতুন এই সহায়তা প্যাকেজের পরিমাণ ৩২৫ মিলিয়ন মার্কিন ডলার। নতুন এই প্যাকেজ এমন সময় ঘোষণা করা হল যখন রুশ বাহিনীর বিপক্ষে পাল্টা আক্রমণ শুরুর ঘোষণা দিয়েছে ইউক্রেনীয় বাহিনী। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে বলেছেন, এই সহায়তা প্যাকেজটির মাধ্যমে ৩২৫ মিলিয়ন ডলার মূল্যের মার্কিন অস্ত্র ও সরঞ্জাম ইউক্রেনকে সরবরাহ করা হবে। তিনি বলেছেন, এই প্যাকেজে গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধির সরঞ্জাম, উচ্চ গতিশীল আর্টিলারি রকেট সিস্টেমের জন্য অতিরিক্ত যুদ্ধাস্ত্র, আর্টিলারি রাউন্ড, অ্যান্টি-ট্যাংক অস্ত্র, সাঁজোয়া যান এবং অন্যান্য সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে। এএফপি বলছে, নতুন এই সহায়তার মধ্যে ২৫টি সাঁজোয়া যানও অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে ১৫টি ব্র্যাডলি ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকেল ও ছয়টি স্ট্রাইকার পারসোনেল ক্যারিয়ার রয়েছে এবং ২২ মিলিয়নেরও বেশি রাউন্ড ছোট অস্ত্রের গোলাবারুদ ও গ্রেনেডও থাকছে এই প্যাকেজে। নতুন প্যাকেজটি রাশিয়ান সৈন্যদের বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা আক্রমণে সহায়তা করবে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। উল্লেখ্য, গত বছরের ২৪ ফেব্রুয়ারি সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরই মধ্যে দেশটির কয়েকটি অঞ্চল দখল করে নিয়েছে রুশ বাহিনী। সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম