ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

ইউক্রেনকে আরও আড়াইশো কোটি ডলার সাহায্যের ঘোষণা যুক্তরাষ্ট্রের

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ ডিসেম্বর, ২০২৪,  4:53 PM

news image

রুশ আগ্রাসন মোকাবিলায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আবারও বিপুল অংকের সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই সহায়তার পরিমাণ ২৫০ কোটি মার্কিন ডলার। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সামরিক সহায়তার ঘোষণা দিয়েছেন।  মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছেন, তার প্রশাসন ইউক্রেনে প্রায় ২.৫ বিলিয়ন বা ২৫০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা পাঠাবে। মূলত যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী জানুয়ারিতেই প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন এবং এর আগেই ইউরোপের যুদ্ধ-বিধ্বস্ত এই দেশটিতে সহায়তা পাঠাতে ব্যাপক উদ্যোগী হয়েছেন বাইডেন।

মূলত বাইডেন প্রশাসনের বিদায়ী বেলায় ইউক্রেনের জন্য বর্ধিত সাহায্যের অংশ হিসেবে এই সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে বলেছেন, ইউক্রেনের জন্য ঘোষণা করা এই সাহায্য সামগ্রীর মধ্যে আকাশ প্রতিরক্ষার সরঞ্জাম, ড্রোন মোকাবিলার অস্ত্র, উচ্চ সঞ্চরণশীল আর্টিলারি রকেট ব্যবস্থার জন্য প্রয়োজনীয় সামরিক সনঞ্জাম, ট্যাংক মোকাবিলার হাতিয়ার ও কামানের গোলাবারুদ রয়েছে।

সংবাদমাধ্যম বলছে, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহে আগে এই সহায়তা প্যাকেজ ঘোষণা করা হলো। ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের ত্রাণের মাত্রা ও স্তর নিয়ে ট্রাম্প ইতোমধ্যেই প্রশ্ন তুলেছেন; আর এতে করে ইউক্রেনের নেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে যে- আগামীতে যুক্তরাষ্ট্রের সাহায্য বন্ধ হয়ে যেতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম