ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি ছাড়াই বিশ্বের ‘কয়েক ডজন’ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হস্তক্ষেপ এআই বটের অর্থহীন হয়ে যেতে পারে আগুয়েরোর সেই বিখ্যাত গোল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা

ইইউয়ের ১৮ কূটনীতিককে বহিষ্কার করল মস্কো

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ এপ্রিল, ২০২২,  4:24 PM

news image

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ১৮ জন কূটনীতিককে বহিষ্কার করেছে মস্কো। শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ আদেশ দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। ইইউয়ের সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। গত ৫ এপ্রিল বেলজিয়াম থেকে রাশিয়ার ১৯ জন কূটনীতিককে বহিষ্কার করেছিল ইইউ। এ বিষয়ে এক বিবৃতিতে ইইউয়ের পক্ষ থেকে বলা হয়েছিল, ‘এই কূটনীতিকরা এমন কিছু তৎপরতায় জড়িত,

যা তাদের কূটনৈতিক দায়িত্বের মধ্যে পড়ে না।’এই ঘটনার প্রতিবাদে মস্কোতে ইইউয়ের প্রধান দূত মার্কাস এডেরারকে ওইদিনই তলব করেছিল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বলেছিল, ইইউয়ের এই পদক্ষেপের জবাব দেওয়া হবে। অবশেষে শুক্রবার তার জবাব দিল মস্কো। এ বিষয়ক এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘গত কয়েক দশকে রাশিয়ার সঙ্গে ইইউয়ের যে দ্বিপাক্ষিক সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠেছিল, তা ধ্বংস হচ্ছে এবং এ জন্য সম্পূর্ণরূপে দায়ী ইইউ।’ বহিষ্কৃতি ১৮ কূটনীতিককে যত দ্রুত সম্ভব মস্কো ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলেও উল্লেখ রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে।

-রয়টার্সের প্রতিবেদন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম