ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

ইইউতে আশ্রয়ের আবেদন কমেছে ১৭ শতাংশ

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০২৪,  5:02 PM

news image

ইউরোপীয় কমিশনের পরিসংখ্যান বিষয়ক সংস্থা ইউরোস্ট্যাট জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নে আশ্রয় পেতে গত জুন মাসে ৭০ হাজার ৩৭৫টি আবেদন পড়েছে। গত বছরের জুন মাসের তুলনায় সংখ্যাটি ১৭ শতাংশ কম। শুক্রবার ইউরোস্ট্যাটের দেওয়া তথ্য অনুসারে, জুনে মোট আবেদনের ১২ শতাংশ করেছেন সিরীয়রা। এরপরের অবস্থানে আছেন ভেনেজুয়েলা (৯ শতাংশ) ও আফগানিস্তানের (৮ শতাংশ) নাগরিকরা। মোট আবেদনের তিন-চতুর্থাংশের বেশি পেয়েছে জার্মানি, স্পেন, ইতালি ও ফ্রান্সের কর্তৃপক্ষ।  ইউরোস্ট্যাট বলছে, ২.৯ শতাংশ আবেদন এসেছে অপ্রাপ্তবয়স্কদের কাছ থেকে যাদের সঙ্গে পরিবারের কোনো সদস্য নেই। ২০২৪ সালের জুন মাসে জার্মানিতে আশ্রয়ের আবেদন পড়েছে ১৬ হাজার ৭৭০টি। গতবছরের জুন মাসের চেয়ে হারটি ২৭ শতাংশ কম। জার্মানিতে চরম ডানপন্থিদের সমর্থন বাড়তে থাকায় সরকার অভিবাসন প্রক্রিয়া দিন দিন কঠোর করছে। গত সোমবার থেকে জার্মানির সব স্থলসীমান্তে পুলিশ নিয়ন্ত্রণ শুরু করেছে। ছয় মাসের জন্য এই সিদ্ধান্তের মাধ্যমে জার্মানি বেআইনি অনুপ্রবেশ কমাতে চায়। সূত্র : ডয়চে ভেলে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম