ঢাকা ১৮ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান ইউএইচএফপিও সম্মেলনে প্রধানমন্ত্রী প্রথম হজ ফ্লাইটে ৪১৯ বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন খুলনা রেলওয়ে পুলিশ লাইনে কনস্টেবলের রহস্যজনক মৃত্যু ৮ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে মেটা প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী ‘ফুয়েল পাস’ নিয়ে নতুন বার্তা জ্বালানি মন্ত্রণালয়ের এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে যা বললেন রুমিন ফারহানা ইইউ-যুক্তরাষ্ট্রের বাজারে ডেনিম রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ রাজধানীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল এক নারীর

আ.লীগ নেতা নাহিদ গ্রেপ্তার

#

১৬ ফেব্রুয়ারি, ২০২৫,  4:29 PM

news image

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতা মো. মঞ্জুর আলম নাহিদকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে ডোমার থানা পুলিশ নাহিদকে নীলফামারী জেলা কারাগারে পাঠায়। গ্রেপ্তার নাহিদ নীলফামারীর ডোমার উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও ডোমার পৌরসভার ডাঙ্গাপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। এছাড়াও নাহিদ আওয়ামী লীগের অঙ্গসংগঠন মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সদস্য এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বিশেষ অভিযানে শনিবার ভোরে ঢাকার রমনা থানা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। এরপর রমনা থানা পুলিশ তাকে ডোমার থানার কাছে হস্তান্তর করে। বিএনপি নেতার গাড়িবহরে হামলা ও ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ। ডোমার থানার ওসি মো. আরিফুল ইসলাম বলেন, আওয়ামী লীগ নেতা মঞ্জুর আলম নাহিদকে ঢাকার রমনা থানা পুলিশ আটক করে ডোমার থানায় হস্তান্তর করেছে। আজ সকালে আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে। সূত্র : কালবেলা 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম