ঢাকা ১৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

আ.লীগ আবারও ভোট চুরির পাঁয়তারা করছে : খসরু

#

নিজস্ব প্রতিবেদক

১২ জুলাই, ২০২৩,  11:52 PM

news image

আওয়ামী লীগ আবারও ভোট চুরির নির্বাচনের পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (১২ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন। আমীর খসরু বলেন, তারা (আওয়ামী লীগ) নিজেদের অনুগত কর্মকর্তাদের পদোন্নতি দিচ্ছেন। গুরুত্বপূর্ণ সব জায়গায় নিজেদের লোক বসাচ্ছেন। ভোট চুরির প্রকল্প হাতে নিয়েছে। ভোট চুরির সব প্রকল্প ভেঙেচুরে গুঁড়িয়ে দেওয়া হবে। জানা গেছে, এই সমাবেশ থেকেই সরকারপতনের এক দফার আন্দোলনের চূড়ান্ত ঘোষণা দেবে বিএনপি। সমাবেশের প্রধান অতিথি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেবেন। সমাবেশ ঘিরে এদিন সকাল থেকেই বিভিন্ন ব্যানার, ফেস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম