ঢাকা ২১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী ২৬ এপ্রিল থেকে ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী টেন্ডার ইস্যুতে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা : র‍্যাব প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী বামনায় ​স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ সভা ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির আশঙ্কা, ৩ নদীবন্দরে সতর্ক সংকেত জারি

আয় ৫ লাখ টাকার কম হলেই এক পাতার রিটার্ন

#

নিজস্ব প্রতিবেদক

২০ সেপ্টেম্বর, ২০২৩,  11:28 AM

news image

এখন থেকে বার্ষিক আয় পাঁচ লাখ টাকার কম হলেই এক পাতার ফরম পূরণ করে আয়কর রিটার্ন দাখিল করা যাবে। নতুন আয়কর রিটার্ন বিধিমালাসংক্রান্ত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আয় পাঁচ লাখ টাকার কম বা সম্পদের পরিমাণ ৪০ লাখ টাকার কম হলে করদাতার নাম, ছবি, টিআইএন নম্বর, কর সার্কেল, বর্তমান ও স্থায়ী ঠিকানা, সম্পদের পরিমাণ, করযোগ্য আয় ও করের পরিমাণ দিয়ে খুব সহজেই এক পাতার ফরম পূরণ করে রিটার্ন দেওয়া যাবে। তবে বার্ষিক আয় ৫ লাখ টাকার কম হলে বা ৪০ লাখ টাকার কম সম্পদ থাকলেও কোনো করদাতার যদি একটি গাড়ি থাকে, কিংবা সিটি করপোরেশন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট থাকে, তাহলে তাদের জন্য এক পাতার ফরম প্রযোজ্য হবে না। তাদের পুরোনো ফরমে রিটার্ন দিতে হবে। এর আগে, ২০২০ সালে প্রথমবারের মতো এমন সুবিধা চালু করেছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ওই বছর যাদের বার্ষিক আয় চার লাখ টাকার কম বা সম্পদের পরিমাণ ৪০ লাখ টাকার কম, তারা এক পাতার ফরম পূরণ করে রিটার্ন দাখিলের সুবিধা পেতেন। তবে চলতি বছরে আয়ের সীমা ১ লাখ বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে। এনবিআরের সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশে এখন কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) ব্যক্তির সংখ্যা ৭৪ লাখ ২৪ হাজার ৩৯৭। চলতি বছরে মাত্র ২৬ লাখ করদাতা বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়েছেন। বাকি ৪৮ লাখ টিআইএনধারী আয়কর রিটার্ন দাখিল করেননি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম