ঢাকা ২৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

আস্থা আছে বলেই মানুষ কোর্টে আসে : প্রধান বিচারপতি

#

নিজস্ব প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর, ২০২৩,  3:40 PM

news image

আস্থা আছে বলেই মানুষ কোর্টে আসে, তবে আস্থাটা হান্ড্রেড পারসেন্ট নেই বলে মনে করেন নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বুধবার (১৩ সেপ্টেম্বর) দায়িত্বভার গ্রহণের পর সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, আস্থার ঘাটতি সর্বত্রই আছে। বিচার বিভাগের ওপরে আস্থার ঘাটতি নেই এ কথা বলব না। মানুষের আস্থা না থাকলে কোর্টে আসবে কেন। আস্থা আছে বলেই মানুষ কোর্টে আসে। তবে আস্থা হান্ড্রেড পারসেন্ট আছে এ কথা বলতে পারব না। তিনি বলেন, বিচার বিভাগের ওপর আস্থার কমতি শুধু বিচারকদের জন্য নয়। বিচার বিভাগের সঙ্গে জড়িত সবাই যদি আন্তরিক হয় তাহলে বিচারপ্রার্থী মানুষের কষ্ট লাঘব হবে। ওবায়দুল হাসান বলেন, বিচারপ্রার্থী কে কখন হবে কেউ বলতে পারে না। ঝামেলা কখন আসবে, আমার কেউ জানি না। আসলে আমাদের কোর্টের শরণাপন্ন হতে হয়। রাজনৈতিকভাবে বিচার বিভাগ ব্যবহৃত হচ্ছে না জানিয়ে তিনি বলেন, বিচারকরা তাদের মতো করে বিচারকের কাজ করে যাচ্ছেন। আমি শুধু বলব, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আইনজীবী বন্ধুরা রাজনীতি করুন, কিন্তু আদালন অঙ্গনে তারা যেন সহনশীলতার পরিচয় দেন। প্রধান বিচারপতি বলেন, আইনজীবীরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হলে উত্তাপগুলো আদালতে ছড়াবে না। মামলা আসলে আমাদের এবং অধঃস্তন আদালতে নিষ্পত্তি করতে হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম