ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

আসামে বন্যায় প্লাবিত ১৪ জেলা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ জুন, ২০২৩,  10:59 AM

news image

ভারতের আসাম রাজ্যে বন্যায় প্লাবিত ১৪ জেলা। দুর্ভোগে ৪০ হাজারের কাছাকাছি বাসিন্দা। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ- এএসডিএম এ নিশ্চিত করেছে এসব তথ্য। খবর ইন্ডিয়া ট্যুডের। তারা জানিয়েছে, আগামী সপ্তাহেও পরিস্থিতি উন্নয়নের কোনো সম্ভাবনা নেই। এরইমধ্যে রোববার (১৮ জুন) ধিরেনপাড়া এলাকায় বন্যার পানির তোড়ে ভেসে গেছেন এক ব্যক্তি। পরে কয়েক মাইল দূরে উদ্ধার হয় তার মরদেহ। বন্যায় আটকা পড়াদের দ্রুত উঁচু স্থান বা শরণার্থী শিবিরে সরে যাওয়ার তাগিদ দিয়েছে প্রশাসন। প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লাখিমপুর জেলা। সেখানেই আটকা পড়েছেন ২৫ হাজারের বেশি মানুষ। তাছাড়া ডিব্রুগড়-বিশ্বনাথ এলাকায় বেড়েই চলেছে স্থানীয় নদীগুলোর পানির উচ্চতা। ব্রহ্মপুত্রের পানি অনেক পয়েন্টে অতিক্রম করেছে বিপৎসীমা। পরিস্থিতি মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১৮টি দল কাজ করছে। গেলো বছর আসামে হওয়া বন্যায় প্রাণ হারিয়েছেন দুই শতাধিক মানুষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম