ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

আসতে শুরু করেছে ভারতীয় আলু

#

নিজস্ব প্রতিনিধি

০৩ ফেব্রুয়ারি, ২০২৪,  1:01 PM

news image

ভরা মৌসুমেও দাম নিয়ন্ত্রণ না হওয়ায় ভারত থেকে আবারও আলু আমদানির অনুমতি দিয়েছে সরকার। এরই প্রেক্ষিতে শনিবার সকাল থেকে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে আসতে শুরু করেছে ভারতীয় আলু। এদিকে আমদানির খবরেই স্থানীয় পাইকারি বাজারে পড়ে গেছে আলুর দাম। শনিবার (৩ জানুয়ারি) সকালে ভারত থেকে আলুভর্তি দুটি ট্রাক ঢুকতে দেখা গেছে হিলি বন্দরে। সকালে হিলি বাজার ঘুরে দেখা গেছে, গত কয়েক দিন আগে যে আলু খুচরা বাজারে বিক্রি হয়েছিল ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে আজ তা বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে। পাইকারি বাজারে কেজিপ্রতি এসব আলু বিক্রি হচ্ছে ২৩ থেকে ২৫ টাকা দরে। জানা গেছে, ভরা মৌসুমেও আলুর দাম না কমায়, তা চলে গিয়েছিল নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে তাই আবারও ভারত থেকে আলু আমদানির অনুমতি দিয়েছে সরকার। হিলি বন্দরে ৫২ জন আমদানিকারক ৩৫ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছে। এদিকে আলু আমদানির খবরে হিলি বন্দর বাজারে পাইকারি ও খুচরা বাজারে কমতে শুরু করেছে আলুর দাম। এতে হাসি ফিরেছে সাধারণ ক্রেতাদের মুখে। বাজারে কথা হয় হাবিবুর রহমান নামে স্থানীয় এক ক্রেতার সঙ্গে। তিনি বলেন, আলুর দাম আজ অনেকটা কম দেখছি। গত কয়েক দিন আগেও ৩৫ থেকে ৪০ কেজি দরে আলু কিনলাম। আজ ২৫ টাকা কেজি দরে কিনলাম। হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, বন্দর দিয়ে ৩৫ হাজার টন আলু আমদানি করা হবে। ৫২ জন আমদানিকারকের মাধ্যমের আলু আমদানি করছে সরকার। ইতোমধ্যে ভারতীয় আলু বন্দরে ঢুকতে শুরু করেছে। আমদানি করা এসব আলু বাজারে ২০ থেকে ২৫ টাকায় বিক্রি করা হবে। এর আগে গত বছরের ৩০ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের আবেদনের প্রেক্ষিতে আলু আমদানির অনুমোদন দেয় সরকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম