ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ হাইতিতে সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত অন্তত ৪৭ চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘লোকদেখানো’ দাবি মার্কিন সিনেটরের ঝিনাইদহে সড়কে প্রাণ গেল শ্রমিক নেতার কক্সবাজারে প্যারাবন নিধন মামলায় সাতজনের কারাদণ্ড অনলাইনে ধুতুরা বিক্রির দায়ে অ্যামাজন-সুইগি-বিগবাস্কেটের লাইসেন্স স্থগিত

আসছে সুপার টাইফুন, সতর্ক তাইওয়ান

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ অক্টোবর, ২০২৪,  2:05 PM

news image

তাইওয়ানের কর্তৃপক্ষ সুপার টাইফুন কং-রে ভূমিধসের কারণ হতে পারে বলে দুটি দ্বীপের অধিবাসীদের সতর্ক করেছে। জেলেদের তাদের নৌযানগুলোকে নিরাপদ স্থানে থাকতে বলেছে। সুপার টাইফুন কং-রে বৃহস্পতিবার বিকালের মধ্যে স্থলনিম্নচাপে পরিণত হওয়ার আগ পর্যন্ত প্রবল বাতাস এবং ভারী বৃষ্টিপাত ২৩ মিলিয়ন লোকের দ্বীপের বিভিন্ন অংশে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন যৌথ টাইফুন সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ আপডেটে বলেছে, তাইওয়ানের কাছাকাছি আসার সাথে সাথে কং-রে’র বাতাসের সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ২৪০ কিলোমিটার (১৫০ মাইল) বেগে প্রবাহিত হচ্ছে। রেইনকোট পরা জেলেরা বৃষ্টি পড়ার সাথে সাথে তাইপেইয়ের দক্ষিণ-পূর্বে ইলান কাউন্টির বন্দরে তাদের নৌকা বেঁধে রেখেছে। ক্যাপ্টেন চেন নামে একজন জেলে এএফপিকে বলেন, ‘অবশ্যই আমি চিন্তিত। আমার সমস্ত সম্পদ এখানে রয়েছে।’  দেশটির আবহাওয়ার পূর্বাভাস প্রদানকারী কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন জানিয়েছে, কং-রে তাইওয়ানের পূর্ব ও উত্তর উপকূলীয় অঞ্চল এবং মধ্য ও দক্ষিণ অঞ্চলের পাহাড়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত ঘটাবে বলে আশঙ্কা করা হচ্ছে।  পূর্বাভাসক চ্যাং চুন-ইয়াও এএফপিকে জানিয়েছেন, ইইলান এবং হুয়ালিয়েনের পূর্ব কাউন্টি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্ক করা হচ্ছে। এখানে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত ৮০০ থেকে ১,২০০ মিলিমিটার (৩১ ইঞ্চি থেকে ৪৭ ইঞ্চি) বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে।  টাইফুনের আনুমানিক পথের উপর ভিত্তি করে ইয়ালান, হুয়ালিয়েন এবং তাইতুংকে সম্ভাব্য ভূমিধস এবং ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় এলাকায় ধ্বংসাবশেষ প্রবাহের বিরুদ্ধে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছি বলেন চ্যাং চুন। তাইতুং কাউন্টির দুটি প্রধান দ্বীপে ক্লাস এবং কাজ স্থগিত করা হয়েছে, যেখানে ঝড়ের বর্তমান গতিপথের উপর ভিত্তি করে টাইফুনটি সরাসরি আঘাত হানতে পারে বলে মনে হচ্ছে। তাইওয়ানের দূরবর্তী দ্বীপ কিনমেন এবং চীনা বন্দর নগরী জিয়ামেনের মধ্যে ফেরি পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম