ঢাকা ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ডাক্তারদের পছন্দ অনুযায়ী তাদের পোস্টিং দেয়া হবে: স্বাস্থ্য মন্ত্রী মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জামিন পেলেন আইভী রহমান টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ কালীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান

আশুলিয়া থানার কার্যক্রম শুরু জনগণর নিরাপত্তার প্রতিশ্রুতি ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ

#

১১ আগস্ট, ২০২৪,  12:17 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনার পর থেকেই ৫দিন অধিকাংশ থানার সমস্ত কার্যক্রম বন্ধ থাকার পর পুনরায় আবারও শুরু হয়েছে আশুলিয়া থানার কার্যক্রম। শনিবার (১০ই আগস্ট) বিকেল ৪ টার দিকে আশুলিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যরা কার্যক্রম শুরু করেন। এর আগে সকাল থেকে থানা প্রাঙ্গণ নিজ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয়রা। জানা যায়, সরকারি ভবনে হামলার পাশাপাশি দেশের বিভিন্ন থানা জ্বলিয়ে দেওয়া হয়। আশুলিয়া থানাতেও হামলা করে আগুন জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এর পর থেকে বন্ধ ছিল থানার সমস্ত কার্যক্রম। তবে শিক্ষার্থীদের সহযোগিতায় সহিংসতার ৫ দিন পর আজ আবারও আশুলিয়া থানার কার্যক্রম শুরু হয়েছে। এসময় শিক্ষার্থীরা জানান, তারা পুলিশের সহযোগী স্বেচ্ছাসেবক হয়ে কাজ করবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও স্বাভাবিক রাখতে সবসময় পুলিশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন শিক্ষার্থীরা। এছাড়া তারা বলেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে কোন ধরনের ঘুষ, চাঁদাবাজি করতে দেওয়া হবে না। ছাত্র-জনতা সব ধরনের অসংগতি রুখে দেবে।  এব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) এএফএম সায়েদ বলেন, আমরা সবসময় জনগণের নিরাপত্তা দিয়েছি। আমরা ছাত্র ও জনগণের সহযোগিতায় আবারও থানার কার্যক্রম শুরু করেছি। আমরা ছাত্র ও জনগণের সহযোগিতা চাই। তাদের সহযোগিতায় দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনব। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয়রা উপস্থিত পুলিশ সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম