ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আশুলিয়ায় ৪ সাংবাদিক ও তাদের পরিবারকে হত্যার হুমকি দিয়ে অজ্ঞাত চিঠি

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জুন, ২০২৩,  9:42 PM

news image

ঢাকা জেলা সাভারের আশুলিয়ায় কর্মরত ৪ সাংবাদিক ও তাদের পরিবারকে সহ হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাতনামা ৪ চিঠির মাধ্যমে। জীবনের নিরাপত্তা চেয়ে  ৪ সাংবাদিক আশুলিয়া থানায় জিডি করেছেন, জিডি নং- ৫২৬/২৩ইং তারা হলেন ১। মোঃ ওমর ফারুক তিনবারের নির্বাচিত সহ-সভাপতি আশুলিয়া প্রেসক্লাব ও সম্পাদক/প্রকাশক দৈনিক আলোকিত কন্ঠ পত্রিকা, ২। মোঃ ওবায়দুর রহমান লিটন তিনবারের যুগ্ম-সাধারণ সম্পাদক আশুলিয়া প্রেসক্লাব ও দৈনিক মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত, ৩। মোঃ মনির মন্ডল পাঁচবারের দপ্তর সম্পাদক আশুলিয়া প্রেস ক্লাব, ৪। জাহাঙ্গীর আলম রাজু তিনবারের কার্যনির্বাহী সদস্য আশলিয়া প্রেসক্লাব।  সুত্র গত ইং ১৯-০৫-২০২৩ তারিখে আশুলিয়া প্রেসক্লাবের বর্তমান কমিটির সভাপতি সাধারণ/সম্পাদক অবৈধভাবে নির্বাচন কমিশন গঠন পূর্বক নতুন ভোটার তালিকায় ৪জন সিনিয়র সদস্যকে বাদ দিয়ে নির্বাচনী তফশিল ঘোষনা করেন। যে ৪সদস্যকে বাদ দেওয়া হয়েছে তারা হলেন, ১। ওমর ফারুক ভোটার নং(১৭), ২। ওবায়দুর রহমান লিটন ভোটার নং(১৯), ৩।জাহাঙ্গীর আলম রাজু ভোটার নং(২৪) ৩। মনির মন্ডল ভোটার নং(৩০) ৪। সোহেল রানা ভোটার নং (৫০)।

উল্লেখ্য: এর আগে ক্লাবটির প্রতিস্ঠাতা সাবেক সভাপতি মো: শাহ আলম ও কালাম নামে দুই সদস্যকে বহিষ্কার করার নোটিশ দেয়া হয়।  বহিষ্কারের নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে এই দুই সাংবাদিক তাদের সদস্য পদ ফিরে পেতে আদালতে মামলা দায়ের করলে (মামলা নং ৩৬/১৯) দীর্ঘদিন শুনানির পর ২০২২ সালের ২০ জুলাই শাহ আলম ও কালামের সদস্য পদ বৈধ ঘোষণা করে তাদের বিরুদ্ধে বহিষ্কারাদেশ অবৈধ বলে রায় দেন আদালত। এরপর থেকে নির্বাচনী ভোটার তালিকায় সদস্যপদ অর্ন্তভুক্তির চেষ্টা চালিয়ে আসেন ভুক্তভোগীরা। কিন্তু ওই চক্রটি নানা ষড়যন্ত্র ও বিরোধিতা করে আদালতের রায় উপেক্ষা করে ৩জুন আশুলিয়া প্রেসক্লাবের অষ্টম দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। এরই মধ্যে পৃথক দুই মামলার প্রেক্ষিতে আদালতের স্থগিতাদেশ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত করার ব্যবস্হা গ্রহণ পূর্বক নোটিশের অনুলিপি আশুলিয়া থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামানের কাছে পৌঁছালে প্রশাসনিক ব্যাবস্হা গ্রহণ করায় নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচন স্থগিত করার নোটিশ টানিয়ে নির্বাচন স্থগিত করা হয়। ৪সদস্যকে বাদ দিয়ে ৮ম দ্বি-বার্ষিক নির্বাচনী তফসিল ঘোষণা করায়, অবৈধ তফসিলের বিরুদ্ধে গত ইং ২৫/০৫/২০২৩ তারিখে সিনিয়র সহকারীর জজ সাভার আদালতে ৪৫২/২৩ নং মামলা দায়ের করলে, উক্ত মামলায় সভাপতি মোজাফফর হোসেন জয় ও অসাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিটন সহ ৩ নির্বাচন কমিশনার কে বিবাদী করা হয়। উক্ত মামলার ইং ০১/০৬/২০২৩ তারিখে আদেশের প্রেক্ষিতে ৮ম দ্বি-বার্ষিক  নির্বাচন স্থগিত ঘোষণা করার আদেশ দেন আদালত । আদেশ মোতাবেক ঘোষিত ০১/০৬/২০২৩ই ৮ম দ্বি-বার্ষিক নির্বাচন স্থগিত হয়। এ দু মামলার রায়ে নির্বাচন স্থগিত করার আদেশ দেন আদালত। 

এ বিষয়ে বিবাদী ওমর ফারুক জানায় গত ০৫ জুন সোমবার রাতে আমার বাসার নিচে পড়ে থাকা ৪ টি বেনামি চিটি তার মধ্যে লেখা আছে ৮ম দ্বি-বার্ষিক নির্বাচন বন্ধ করে দিয়েছি, উল্লেখ করে আমাকে ও আমার চার সহকর্মীর পরিবার উল্লেখ করে হত্যা সহ ঢাকা ছেড়ে চলে যাওয়ার হমকি দেয়। তার পর থেকে আমাদের ৪ পরিবারের অন্যান্য সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম