ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি: সিইসি বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দেয়া হয়েছিল: রিজভী মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান হাসপাতালের দালাল চক্র ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি: স্বাস্থ্যমন্ত্রী ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে সীমিত পরিসরে শুরু চুয়েটের শিক্ষা কার্যক্রম সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

আশুলিয়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

#

০৯ মে, ২০২৪,  4:47 PM

news image

সাভার প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী মোঃ নূর ইসলামকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত ধর্ষক নূর ইসলাম গাইবান্ধা জেলার সদর থানার খামার গোবিন্দপুর গ্রামের মৃত আহসান আলীর ছেলে। সে শিশুটির পরিবারের সাথে একই বাড়ির অন্য কক্ষে ভাড়া থাকতো। অন্যদিকে ভুক্তভোগী শিশুটির গ্রামের বাড়ি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানায়। সে বাবা-মায়ের সাথে একই বাসায় থাকতো।  এদিকে গ্রেপ্তারকৃত বুধবার আসামীকে ঢাকার আদালতে পাঠিয়েছে আশুলিয়া থানা পুলিশ। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় আশুলিয়ার কাঠগড়া ডুকাটি গার্মেন্টসের পার্শ্ববর্তী এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে গণপিটুনি দিয়ে ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করেছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘরের উঠানে খেলা করার সময় কৌশলে শিশুটিকে (৪) ডেকে নিজের ঘরে নিয়ে যায় প্রতিবেশী নূর ইসলাম। এসময় শিশুটির মা তাকে অনেক ডাকাডাকি করেও খুঁজে পায়নি। পরবর্তীতে প্রায় ১ ঘন্টা পর শিশুটি নূর ইসলামের ঘর থেকে বের হয়ে আসে। এসম শিশুটির হাঁটতে কষ্ট হচ্ছে দেখে মা তার কাছে জানতে চায় কি হয়েছে। পরে শিশুটি মাকে সবকিছু খুলে বলে। ঘটনাটি জানতে পেরে ওই বাড়ির অন্য ভাড়াটিয়ারা উত্তেজিত হয়ে অভিযুক্ত নূর ইসলামকে এলোপাতাড়ি মারধর করে। পরে শিশুর বাবা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে নূর ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে।  এ ব্যাপারে জানতে চাইলে আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, ধর্ষনের অভিযোগে গ্রেপ্তারকৃততে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এঘটনায় ধর্ষক নূর ইসলামকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম