ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
কলাপাড়ায় সবজি ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু, আহত ২ প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের উদ্যোগ দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: কৃষিমন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ‘ডাকাতের কবলে’ রফিকুল ইসলাম মাদানী হাম উপসর্গে আজও ৬ জনের মৃত্যু শ্যামনগরে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম

আশুলিয়ায় ২৫ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩

#

০৪ সেপ্টেম্বর, ২০২৫,  8:20 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ আশুলিয়ায় চেকপোস্ট চলাকালীন সময়ে সন্দেভাজন একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ২৫ কেজি গাঁজা উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় নারী সহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর রাতে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের ঘোষবাগ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার উত্তর বড়াইল মৃত কেরামত আলীর মেয়ে নাজমা আক্তার (৩৫), একই থানার আমু চিমটি বিলখাস এলাকার আয়েশ আলী ছেলে রাজন মিয়া (২০) ও একই থানার দোলনা এলাকার মুসলিম মিয়ার ছেলে ইমাম হোসেন (৩০)। এদের মধ্যে নাজমা আক্তার আশুলিয়ায় থাকতো বলে জানা যায়। যৌথ বাহিনী জানায়, বৃহস্পতিবার ভোর রাতে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের ঘোষবাগ এলাকায় যৌথ বাহিনীর চেকপোস্ট চলাকালীনসময়ে সন্দেহভাজন একটি মাইক্রোবাসে তল্লাশি করে একটি দেশীয় অস্ত্র সহ ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় এক নারীসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক কারবারের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। যৌথ বাহিনী আরও জানায়, আটককৃতদের মধ্যে রাজন ও ইমাম সিলেট থেকে মাদকদ্রব্য এনে আশুলিয়ায় নাজমা আক্তারের নিকট সরবরাহ করে এবং সেই মাদকদ্রব্য নাজমা আক্তার আশুলিয়ার জামগড়াসহ আশপাশের এলাকায় নিজে ও অন্যান্য খুচরা বিক্রেতাদের মাধ্যমে বিক্রি করেন।উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটককৃত ব্যক্তিদের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থার জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, ২৫ কেজি গাঁজাসহ তিনজনকে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। আটকদের মধ্যে একজন নারী রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানোর হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম