ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

আশুলিয়ায় বিরিয়ানিতে কুকুরের মাংস নয় ছিল তৃণভোজী প্রাণীর মাংস

#

ফয়জুল ইসলাম

১২ জুন, ২০২২,  4:15 PM

news image

সাভারের আশুলিয়ায় বিরিয়ানির মাংস নাকি কুকুরের মাংস।তাই নিয়ে তুলকালাম কাণ্ডের পর সেই মাংসের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠিয়েছিল আশুলিয়া থানার পুলিশ। কুকুরের মাংস বলে অভিযোগ তুলে বিভিন্ন গণমাধ্যমে ওই সংবাদ ভাইরাল করা হয়েছিল।  ঘটনার ২৬ দিন পর জানা গেছে, সেই মাংস কুকুরের নয়, তৃণভোজী প্রাণীর। গতকাল শনিবার রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার এসআই সুব্রত রায়। তিনি বলেন, আজকেই রিপোর্ট হাতে পেয়েছি। প্রাণিসম্পদ অধিদপ্তরের কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারের বৈজ্ঞানিক কর্মকর্তারা এটি পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট দিয়ে বলেছেন, ওই মাংস কুকুরের নয়। রিপোর্ট বিশ্লেষণ করে জানা গেছে, মলিক্যুলার টেস্ট বা আণবিক পরীক্ষার ফলাফল বলছে এটি কুকুরের মাংস নয়। কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোলাম আজম চৌধুরী স্বাক্ষরিত রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে। এ ব্যাপারে গোলাম আজম চৌধুরী বলেন, ‘আমরা মাংসের নমুনা পিসিআর টেস্ট ও মলিক্যুলার টেস্ট করে দেখেছি এটি কুকুরের মাংস নয়।’ তবে কিসের মাংস—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নমুনা দিয়ে আসলে জানতে চাওয়া হয়েছে এটি কুকুরের মাংস কি না। আমরা লিখিতভাবে তাই সেই অংশটুকুই উল্লেখ করেছি। তবে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি, সেটি তৃণভোজী প্রাণী যেমন—গরু, ছাগল, মহিষ কিংবা ভেড়ার মাংস। এই চারটি প্রাণীর মধ্যে যেকোনো একটি প্রাণীর মাংস এটি। গত ১৫ মে সাভারের আশুলিয়ার নরসিংহপুরে আল্লাহর দান বিরিয়ানি হাউস-৫ নামের একটি হোটেলে এক নারী ভোক্তার অভিযোগে বিরিয়ানির মাংস নিয়ে সন্দেহের জেরে তুলকালাম কাণ্ড ঘটেছিল। এ ঘটনায় হোটেল মালিককে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তারও করেছিল পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম