ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ

আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবককে আটক করেছে র‍্যাব

#

নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল, ২০২৫,  5:55 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে মাসুদ নামের এক সন্ত্রাসীকে বিদেশি পিস্তল ও গুলি সহ আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে জামগড়ার ছয়তলা ষ্টার্ন হাউজিং এলাকর একটি তিনতলা ভবনে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।  আটক মাসুদ মাসুদ পাবনার বেড়া থানার হাটুরিয়া গ্রামের হযরত আলীর ছেলে। তিনি সন্ত্রাসী কার্যক্রম করার জন্য নিজ হেফাজতে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র রেখেছিলেন। র‍্যাব-৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জামগড়া ছয়তলা ষ্টার্ন হাউজিং এলাকায় তিনতলা ওই ভবনে অভিযান পরিচালনা করা হয়। এসময় কক্ষটি থেকে ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, দেশিও অস্ত্র ও বিদেশী খালি মদের বোতলসহ তাকে আটক করা হয়। সে একটি সঙ্ঘবদ্ধ অপরাধ চক্রের সাথে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। র‍্যাব-৪-এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে মাসুদকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এব্যাপারে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম