ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জুলাই, ২০২৪,  4:33 PM

news image

ঢাকা সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকায় একটি কারখানার কাপড়ের গোডাউনে আগুন লেগেছে। আজ (বৃহস্পতিবার) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে । জিরাব ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বিষয়টি নিশ্চিত করে বলেন, আশুলিয়ার কাঠগড়া এলাকায় শ্রাবণী নিট ওয়্যার নামে একটি টিনশেড কাপড়ের গোডাউনে আগুন লাগার খবর পাই। পরে সাভারের দুটি, ডিইপিজেড ফায়ার স্টেশনে দুটি ও আমাদের স্টেশন (জিরাব) থেকে তিনটিসহ মোট সাতটি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। তবে সম্পূর্ণ নেভেনি।’ তিনি আরও বলেন, ‘এতে কোনো হতাহত নেই। আগুন সম্পূর্ণ নেভানোর পর ক্ষয়ক্ষতিসহ আগুন লাগার কারণ জানা যাবে।’


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম