ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আশুলিয়ায় নিষিদ্ধ রাক্ষুসে মাছ বিক্রির অপরাধে ২ জনকে জরিমানা

#

২৬ সেপ্টেম্বর, ২০২৩,  3:48 AM

news image

ফয়জুল ইসলামঃ সাভার আশুলিয়ার বিভিন্ন বাজারে প্রতিনিয়ত বিক্রি হচ্ছিল নিষিদ্ধ রাক্ষুসে মাছ ‘পিরানহা’। এই পিরানহা বিক্রির অভিযোগে সাভারের আশুলিয়ায় দুই রাক্ষুসে মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৫০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়েছে। আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার মিয়া বাজার, জামগড়া ও আশুলিয়া বাজারে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আশুলিয়ার বিভিন্ন বাজারে নিষিদ্ধ রাক্ষুসে মাছ ‘পিরানহা’ বিক্রির উদ্দেশ্যে আনার সংবাদ শুনে মৎস্য বিভাগ অভিযান চালায়।

এসময় প্রায় ৫০ কেজি মাছ জব্দ করাসহ নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে দুই মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। পরে জব্দকৃত মাছ গুলো এরশাদুল উম্মাহ মাদরাসায় হস্তান্তর করা হয়। এছাড়া নিষিদ্ধ ঘোষিত এ মাছ বিক্রয় না করার জন্য সবাইকে সতর্ক করে ভ্রাম্যমান আদালত। এই পিরানহা মাছের ভয়াবহতা ব্যাপারে সাভার উপজেলা মৎস কর্মকর্তা মো কামরুল হাসানের কাছে জানতে চাইলে তিনি জানান-বিশ্বের বিভিন্ন দেশের মতো ২০০৮ সালের ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সরকারও রাক্ষুসে স্বভাবের কারণে পিরানহা মাছ চাষ, উৎপাদন, পোনা উৎপাদন, বংশ বৃদ্ধি, বাজারে বিক্রি এবং বাজার থেকে ক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার।

এছাড়া ২০১৪ সালের জুন থেকে আফ্রিকান মাগুরের আমদানি, উৎপাদন, বিপণনের উপরও নিষেধাজ্ঞা দেয়া হয়।প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিস রুলস, ১৯৮৫ এর কয়েকটি ধারা সংশোধন করে আফ্রিকান মাগুরের উপর ও এ নিষেধাজ্ঞা জারি করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এছাড়া বিদেশ থেকে আফ্রিকান মাগুর ও পিরানহা মাছ, মাছের রেণু ও পোনা আমদানি করলে জেল জরিমানার বিধান রেখে মৎস্য সংঘ নিরোধ আইন-২০১৭ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিপরিষদ। এই আইন অমান্য করলে দুই বছরের জেল ও পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম