ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

আশুলিয়ায় নারী ও শিশু হাসপাতালে মরদেহ রেখে উধাও সাথে আসা লোক

#

ফয়জুল ইসলাম

১৮ জুন, ২০২২,  11:52 AM

news image

সাভারের আশুলিয়ায় নারী ও শিশু স্বাস্থ্য কমপ্লেক্স  হাসপাতালে এক নারীর মরদেহ রেখে উধাও স্বামী ও শাশুড়ী।  বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর ২ টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।  এর আগে, গত (১৫ জুন) বুধবার দিবাগত রাত ৯টার দিকে হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে আনা হয় এক নারীকে।  হাসপাতালের জরুরী বিভাগের ডিউটি ডাক্তার তাকে দেখেই বুঝতে পারে অনেক আগেই তার মৃত হয়েছে, সে সাথে সাথে হাসপাতালের ম্যানেজারকে বলেন এটা পুলিশ কেস, পুলিশকে খবর দিতে হবে । পুলিশকে খবর দেওয়ার কথা শোনার পর থেকেই তাদের আর খবর পাওয়া যায়নি। নিহত মরদেহের নাম-পরিচয় সনাক্ত করা যায়নি।  এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আহমেদ বলেন, শুনেছি শাশুড়ী ও স্বামী পরিচয় দিয়ে গতকাল রাতে এই হাসপাতালে (নারী ও শিশু স্বাস্থ্য কমপ্লেক্স) একজন নারীর মরদেহ রেখে উধাও হয়ে যায় দুইজনই।  এ সময় তিনি আরও বলেন পরিচয় জানতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে জানানো হয়েছে। তারা আসার পর নিহতের আঙুলের ছাপ নিয়ে মরদেহের পরিচয় জানা যাবে। 

পরিশেষেঃ অনেক চেষ্টা করেও পরিচয় শনাক্ত করতে পারিনি। সম্ভবত জাতীয় পরিচয় পত্র হয়নি৷ আশুলিয়া নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে গতরাতে দুই ব্যক্তি মৃত অবস্থায় অজ্ঞাত মহিলাকে রেখে পালিয়ে গেছে৷ পরিচয় শনাক্ত করতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। 

বিঃদ্রঃ কেউ যদি চিনে থাকেন তাহলে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ রইলো। যোগাযোগ  মোবাইল- 01727450201 এসআই সালেহ ইমরান, পিবিআই ঢাকা জেলা।  শুধু মাত্র পরিচয় পাওয়ার জন্য  ছবিটাসহ পোস্ট করা হলো। যাতে মৃত্যু নারীটির আত্মীয় সজন চিনতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম