ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

আশুলিয়ায় এক ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

#

০৭ ফেব্রুয়ারি, ২০২৪,  3:26 PM

news image

আশুলিয়া (সাভার) প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় একটি ডেইরী ফার্মের ভিতরে কাজিম উদ্দিন মাদবর (৫০) নামে এক ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও র‍্যাবের  একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে আশুলিয়ার উত্তর ডেন্ডাবর এলাকার নিজের ডেইরি ফার্মের ভিতরে তার মরদেহ দেখতে পায় পরিবার। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরেদহ উদ্ধারে কাজ শুরু করে। নিহত কাজিম উদ্দিন মাদবর (৫০) আশুলিয়ার ডেন্ডাবর উত্তর পাড়া এলাকার ওয়াজ উদ্দিন মাদবরের ছেলে। উনি লিপি ডেইরি ফার্মের মালিক। লিপি ডেইরী ফার্মের কর্মচারী (রাখাল) আব্বাস আলি বলেন, আমি মুজারমিলে থাকি। ওখানে আমার বাসা। প্রতিদিন সকাল থেকে বিকেল পযর্ন্ত আমি এখানে কাজ করি। আজ সকালে আমি ফার্মে এসে ওই রুমে তালা দেখতে পাই। পরে মালিকের স্ত্রী এসে রুমের তালা খুলেন। তালা খোলার পরে উনি কান্না শুরু করেন। পরে উনার কান্নার শব্দ শুনে আমি এগিয়ে আসি। পরে দেখি উনার লাশ পড়ে আছে। আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। হত্যাকান্ডে রহস্য উন্মোচনে কাজ চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম