ঢাকা ২৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
কলাপাড়ায় সবজি ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু, আহত ২ প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের উদ্যোগ দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: কৃষিমন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ‘ডাকাতের কবলে’ রফিকুল ইসলাম মাদানী হাম উপসর্গে আজও ৬ জনের মৃত্যু শ্যামনগরে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম

আশুলিয়ায় আলিফ পরিবহনের পার্কিং বাসে আগুন, চালক আহত

#

১২ নভেম্বর, ২০২৫,  8:28 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ ঢাকার আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করে রাখা আলিফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক সাত্তার আহত হয়েছেন। বুধবার (১২ নভেম্বর)২০২৫ ভোর রাতের দিকে  আশুলিয়ার সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উপস্থিত ছিল এমন লোকজনের কাছ থেকে জানা যায়, ভোর রাতে দুইটি মোটরসাইকেলে করে দুইজন হেলমেট পরা ব্যক্তি এসে বাসে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ততক্ষণে পুরো গাড়ি পড়ে যায়।  আহত চালক সাত্তার বলেন, আমি বাসের ভেতরে ঘুমাচ্ছিলাম। হঠাৎ আগুন দেখে জানালা দিয়ে লাফিয়ে নামি। নিচে নেমে দেখি চারজন লোক দুইটি মোটরসাইকেলে দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করলে তারা ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। এতে আমার হাঁটুতে আঘাত পাই। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, খবর পেয়ে আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাত্র ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসের ভেতরের সবকিছু পুড়ে যায়। বাসের ভিতরে কোন লোকজন না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনাই, পুড়ে যাওয়া বাসের মালিক মো. সোহেল বলেন, এই বাসটাই ছিল আমার একমাত্র উপার্জনের উৎস। কে বা কারা আমার এই ক্ষতি করল জানি না। আমি তাদের বিচার চাই। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ, যেন ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়। এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, ঘটনার তদন্ত চলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম