ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে স্বর্ণের দামে বড় পতন, আজ থেকে নতুন দাম জয়পুরহাটে গোসল করতে নেমে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অপহৃত ৩ শ্রমিক উদ্ধার চট্টগ্রামে মাটি খননের সময় মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু, আহত ২ আর্সেনালকে হটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ম্যানসিটি হরমুজ প্রণালির মাইন অপসারণে ৬ মাস সময় লাগবে : রিপোর্ট কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারী নিহত সিরিজ নির্ধারণী ম্যাচে কেমন হবে টাইগারদের একাদশ নকল পণ্যে খোয়া যাচ্ছে তিন হাজার কোটি টাকার রাজস্ব এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিল মাসের বেতন নিয়ে জরুরি নির্দেশনা

আশুলিয়ায় শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০

#

নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০২৪,  11:49 AM

news image

ফয়জুল ইসলামঃ সাভারে পোশাক শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে রোকেয়া বেগম নামের এক  সহকারী অপারেটর মারা গেছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন শ্রমিক। এঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার (১৭ই সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোস্তফা কামাল শ্রমিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকাল ঌটার দিকে আশুলিয়ার জিরাবো ম্যাসকট গার্মেন্টস লিমিটেড নামের কারখানার সামনে এঘটনা ঘটে। নিহত নারী পোশাক শ্রমিক রোকেয়া বেগম ম্যাসকট গার্মেন্টস লিমিটেড কারখানায় সহকারী সেলাই মেশিন অপারেটর হিসেবে কর্মরত রয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যায়। তবে বিস্তারিত তথ্য প্রাথমিকভাবে জানা যায়নি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ সকালে মাসকট শ্রমিকরা কাজ না করে কারখানার বাইরে চলে আসে। এসময় তাদের কারখানার সামনে রেডিয়্যান্ট গার্মেন্টসের কাজ বন্ধ করতে মাসকট কারখানার শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে দুই গার্মেন্টসের শ্রমিকরাই সংঘর্ষে লিপ্ত হয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে ইটপাটকেলের আঘাতে মাসকট কারখানার রোকেয়া বেগম নামে এক শ্রমিক নিহত হয়। এসময় উভয়পক্ষের আরও অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোস্তফা কামাল বলেন, প্রাথমিক ভাবে শুনতে পেরেছি ম্যাসকট গার্মেন্টস লিমিটেড কারখানাটি বন্ধ ছিল। সেই কারখানা খুলে দেওয়ার দাবীতে কর্মরত শ্রমিকরা বিক্ষোভ করছিলেন। পাশের কারখানা থেকে ধাওয়া দেয় । এতে একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। ঘটনার বিস্তারিত পরে বলতে পারবো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম