ঢাকা ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী হাজারীবাগে শিক্ষার্থীকে হত্যা: যুবক গ্রেপ্তার, রক্তমাখা জামা-ছুরি উদ্ধার সচিবালয় থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী আজ ২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

আশুলিয়ার সন্ত্রাসী জিয়া দেওয়ান পিস্তল সহ গ্রেফতার ডিবির অভিযানে

#

২০ এপ্রিল, ২০২৫,  4:48 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ ২০এপ্রিল ২০২৫, রবিবার সকালে সাভার ডিবি পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মলনে এমন তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল মো. শাহীনুর কবির।  সংবাদ সম্মলনে এ সময় তিনি জানান, গাজীপুর মেট্রোপলিটন সদর থানা ও পূবাইল থানা এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী মো. জিয়া দেওয়ানকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেয়া তথ্য মতে  আশুলিয়ার জিরাবো এলাকায় তার নিজ বাড়ির পাশের কবরস্থানের কলা গাছের নিচে পলিথিনের ভিতর কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ইউএসএ এর তৈরী বিদেশী পিস্তল এবং একটি ম্যাগাজিন ও একটি খালি খোসা উদ্ধার করা হয়।  এ সময় তিনি আরো জানান, সন্ত্রাসী মো. জিয়া দেওয়ান একজন চিহ্নিত সন্ত্রাসী। গত ১৭ এপ্রিল আশুলিয়ার জিরাবো ফুলবাগান এলাকায়  কাটুন ফ্যাক্টরি এসএএস এর ওয়েস্টিজ ব্যবসাকে কেন্দ্র করে সন্ত্রাসী জিয়া এবং মামুন গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।  এ সময় সন্ত্রাসী জিয়া দেওয়ান নিজের আধিপত্য জানান দিতে পিস্তল বের করে ২ রাউন্ড ফাকা গুলি ছোড়ে। এর পর থেকে পুলিশ প্রশাসন সোচ্চার হয়। এবং সন্ত্রাসী জিয়া দেওয়ানকে গ্রেফতারে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতার ১৯ এপ্রিল বিকালে গাজীপুর থেকে তাকে আটকের পর, তার দেয়া তথ্য মতে আশুলিয়ার জিরাবো থেকে মেড ইন ইউএসএর তৈরী বিদেশী পিস্তল,  একটি ম্যাগাজিন ও একটি খোসা  উদ্ধার করা হয়। সন্ত্রাসী জিয়া দেওয়ানের বিরুদ্ধে একটি মামলা দায়েরের পর ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হচ্ছে বলেও জানান পুলিশ কর্মকর্তা। এ সময় সংবাদ সম্মলনে ঢাকা জেলা উত্তর ডিবি ওসি মো. জালাল উদ্দিন  উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম