ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

আশুলিয়ায় শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবককে গণধোলাই

#

নিজস্ব প্রতিনিধি

১৩ জুলাই, ২০২৩,  4:59 PM

news image

সাভারের আশুলিয়ায় খেলার ছলে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাসুদ নামের এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এ ঘটনায় ভুক্তভোগীর শিশুর বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন। বুধবার (১২ জুলাই) সন্ধ্যার আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর বালুর মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। আটক মাসুদ শেরপুর জেলার সদর থানার মনির হোসেনের ছেলে। তিনি আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করেন।  এজাহার সূত্রে ও ভুক্তভোগী শিশুটির মা বলেন, বুধবার সন্ধ্যায় তার বড় ছেলে ঘরে খাবার খাচ্ছিলো। ছোট ছেলেকে নিয়ে আমি রুমে ছিলাম। চার বছরের মেজো মেয়েটা পাশের বাসার সামনে খোলা জায়গায় কয়েকটা বাচ্চার সাথে খেলছিলো। প্রতিবেশী মাসুদ ওদের সাথে নাকি ওই সময় খেলতেছিল। কিছুক্ষণ পর মেয়ে চিৎকার করে ঘরে দৌড়ে এসে পানি খেতে চায়। তখন মাসুদ তাকে ধর্ষণচেষ্টা করেছে বলে জানায়। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে মাসুদকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির বলেন, শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলায় আটক যুবকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে বৃহস্পরিবার (১৩ জুলাই) সকালে আদালতে পাঠানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম