ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

আল-আকসা মসজিদে ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ এপ্রিল, ২০২৩,  11:32 AM

news image

ইসরাইলি বাহিনীর হামলায় পবিত্র আল-আকসা মসজিদের পাশে এক ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছেন। পবিত্র রমজান মাসে ইহুদিবাদী ইসরাইলি বাহিনী আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের প্রবেশে বাধা দেওয়াসহ হামলা চালিয়েছে। খবর ওয়েফা ও সিএনএনের। ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় মোহাম্মাদ আল-ওসাইবি নামে এ ফিলিস্তিনি তরুণ আল-আকসা মসজিদের গেটের কাছে নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আল-আকসা মসজিদের ভেতর থেকে গুলির শব্দ স্পষ্টভাবে শোনা গেছে। একজন ফিলিস্তিনি তরুণীকে আল-আকসা মসজিদে ইহুদিবাদী সেনারা প্রবেশে বাধা দিলে ওই তরুণ তার প্রতিবাদ করেন। এ জন্য ইহুদিবাদী সেনারা ২৬ বছর বয়সি আল-ওসাইবিকে গুলি করে হত্যা করে। ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করার পর ইহুদিবাদীরা দরজা বন্ধ করে দেন এবং মসজিদ চত্বরে প্রবেশ করার ওপর নিষেধাজ্ঞা জারি করেন। এ সময় ইসরাইল কর্তৃপক্ষ সেখানে বিপুলসংখ্যক সেনা মোতায়েন করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম