ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

আলুর দাম কেজিতে কমল ১০ টাকা

#

নিজস্ব প্রতিবেদক

০৪ ফেব্রুয়ারি, ২০২৪,  3:40 AM

news image

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। ইতোমধ্যে ১০০টন আলু দেশে প্রবেশ করেছে। আমদানির খবরে বাজারে পণ্যটির দাম কেজিপ্রতি ১০ টাকা কমেছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভারত থেকে চারটি ট্রাকে আলু আমদানি হয়। হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, দেড় মাস পর শনিবার এই বন্দর দিয়ে আলু আমদানি শুরু হয়েছে। চারটি ট্রাকে ১০০ মেট্রক টন আলু আমদানি হয়েছে। যেহেতু আলু পচনশীল পণ্য সেহেতু দ্রুত কাস্টমসের সব প্রক্রিয়া সম্পন্ন করে ছাড়পত্র দেওয়া হবে। এদিকে আমদানির খবরে দেশের বাজারে আলুর দাম কেজি প্রতি ১০ টাকা কমে গেছে। শনিবার দুপুরে হিলির সবজি বাজার ঘুরে দেখা যায়, ভারতীয় আলু আমদানির খবরে শুক্রবারের তুলনায় এদিন কেজিতে ৮ থেকে ১০ টাকা কমে ২৫ থেকে ৩০ টাকা কেজিতে আলু বিক্রি হচ্ছে। ক্রেতা আবেদ আলী সরকার বলেন, গত কয়েক দিন ৩৫ থেকে ৪০ টাকা কেজি দামে আলু কিনছি। শনিবার দুই কেজি আলু কিনলাম ২৫ টাকা কেজি দামে। আলু বিক্রেতা আব্দুল খালেক বলেন, গত দুই দিন ধরে বাজারে আলুর দাম কমে গেছে। দেশি আলুর সরবরাহ বৃদ্ধি ও ভারত থেকে আমদানি শুরু হওয়ায় কেজিতে দাম ৮ থেকে ১০ টাকা কমেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম