ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

আলমাদা-ম্যাজিকে উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা

#

স্পোর্টস ডেস্ক

২২ মার্চ, ২০২৫,  4:48 PM

news image

মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দলের জয়সূচক একমাত্র গোলটি করেন ডিয়েগো আলমাদা। শনিবার (২২ মার্চ) মন্টেভিডিও সেন্টেনারিও স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। এদিন মেসি, দিবালা ও লাউতারো মার্টিনেজকে ছাড়াই উরুগুয়েকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপ কাপের চূড়ান্ত পর্বের দিকে এগিয়ে গেল আর্জেন্টিনা। এখন প্রয়োজন ১ পয়েন্ট। যেটা আগামী বুধবার ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে নিশ্চিত করতে হবে। ম্যাচে বল পজিশনে উরুগুয়ের আধিপত্য থাকলেও পরে জ্বলে ওঠে  আর্জেন্টিনা। তবুও প্রথমার্ধ ছিল গোলশূন্য। ডেডলক ভাঙে ৬৮ মিনিটে। ডি-বক্সের বাইরে থেকে দুরপাল্লার শটে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন ডিয়েগো আলমাদা। এরপরই ম্যাচে দুই দলই জড়িয়ে পড়ে হাতাহাতিতে। এক পর্যায়ে উরুগুয়ে মিডফিল্ডার নাহিতান ন্যান্দেজকে বাজে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ৬৯ মিনিটে সিমিওনের বদলি নামা গঞ্জালেস। বাছাইপর্বে এখন পর্যন্ত টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আলবিসেলেস্তেরা। ১৩ ম্যাচে তাদের সংগ্রহ ২৮ পয়েন্ট। অন্যদিকে, ইকুয়েডর ১৩ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে, ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিল তৃতীয় অবস্থানে রয়েছে। আর ২০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উরুগুয়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম