ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

আর্থিক প্রতিষ্ঠানে ভার্চুয়াল পর্ষদ সভা নয়: বাংলাদেশ ব্যাংক

#

নিজস্ব প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর, ২০২৪,  10:10 PM

news image

ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোতে পরিচালনা পর্ষদ ও সহায়ক কমিটির ভার্চুয়াল সভা পদ্ধতি বাতিল করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়, প্রতিষ্ঠানের ব্যয়ে কৃচ্ছ্রসাধন, বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতে সভার গুরুত্ব ও শারীরিক উপস্থিতির প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে ফাইন্যান্স কোম্পানির পরিচালনা পর্ষদ ও সহায়ক কমিটির সভা হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠানের বিষয়ে নির্দেশনা ছিল। বর্তমানে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগের সার্কুলার বাতিল করা হলো। ফাইন্যান্স কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ও সহায়ক কমিটির সভায় পরিচালকদের সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে এবং প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রম যথাযথ চলমান রাখার স্বার্থে সংশ্লিষ্ট সবার শারীরিক উপস্থিতিতে সভা আয়োজনের জন্য পরামর্শ দেওয়া হলো। তবে শতভাগ দেশীয় মালিকানাধীন নয়, এমন ফাইন্যান্স কোম্পানির বিদেশি পরিচালকরা ভার্চুয়াল পদ্ধতিতে পরিচালনা পর্ষদ ও সহায়ক কমিটির সভায় অংশগ্রহণ করতে পারবেন। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এর ৪১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম