ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

আর্জেন্টিনায় ঝড়ে ক্লাবের ছাদ ধসে ১৩ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ ডিসেম্বর, ২০২৩,  12:10 PM

news image

আর্জেন্টিনার বন্দর নগরী বাহিয়া ব্লাঙ্কায় শক্তিশালী ঝড়ে স্পোর্টস ক্লাবের ছাদ ধসে অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন। গতকাল শনিবার এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর নিউইয়র্ক টাইমসের। মেয়র কার্যালয়ের সূত্রের উদ্ধৃতি দিয়ে পৌরসভার এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ভাগ্যবশত জরুরি পরিষেবা বাহাইনিজ ডেল নর্তে ক্লাবের ছাদ ধসের ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। জরুরি সংস্থার লোকজন উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। কারণ লোকজন ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে। শনিবার প্রবল বৃষ্টি ও তীব্র ঝড়ে ক্লাবটির ছাদ ধসে পড়ার সময়ে সেখানে স্কেটিং প্রতিযোগিতা চলছিল। উল্লেখ্য, শহরটিতে ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি বেগে বয়ে যাওয়া বাতাস রেকর্ড করা হয়। শক্তিশালী এ ঝড়ের কারণে শহরটির আংশিক অংশ বিদ্যুৎহীন হয়ে পড়ে। -বাসস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম