ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

আর্জেন্টিনায় ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ সেপ্টেম্বর, ২০২৪,  10:50 AM

news image

দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায় ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার (২১ সেপ্টেম্বর) দেশটির সান লুইস অঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। রবিবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার আর্জেন্টিনার সান লুইস অঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠের নিচে ১২৯ কিলোমিটার গভীরে ছিল বলেও সংস্থাটি জানিয়েছে। এর আগে গত বছরের জানুয়ারিতে আর্জেন্টিনার উত্তরাঞ্চলীয় কার্ডোবা শহরে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় ভোররাত ৩টা ৩৯ মিনিটের দিকে আঘাত হানা শক্তিশালী এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল ভূপৃষ্ঠ থেকে ৫৮৬ কিলোমিটার গভীরে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম