ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

আরপিএমপি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেফতার-১৯

#

২৮ জানুয়ারি, ২০২৪,  8:52 PM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুর নগরীর বিভিন্ন স্থানে চলমান মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালে মাদক কারবারি, মাদক সেবী, জুয়াড়ি ওয়ারেন্ট মূলে অপরাধী সহ ১৯ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার (২৬ জানুয়ারী) দিবাগত মধ্য রাত পর্যন্ত রংপুর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। শনিবার বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরপিএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মনিরুজ্জামান বিপিএম-বাব, পিপিএম-বার, এর সার্বিক নির্দেশনায় সকল থানার বিভিন্ন ইউনিটের শতাধিক পুলিশ অফিসার ও ফোর্স এর একযোগে অংশগ্রহণে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। গত (৬ জুলাই ২০২৩) থেকে শুরু হওয়া মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতারকৃত ১৯ জনকে ২৭ জানুয়ারী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আটকের সময় তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা, ৪ বোতল ফেন্সিডিলসহ নেশা জাতীয় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং মাদক সেবনের সরঞ্জামাদি ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। এ বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু সহ অন্যান্য আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম