ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

আরপিএমপি’র মাদক বিরোধী অভিযানে গ্রেফতার-৩১

#

১৮ ফেব্রুয়ারি, ২০২৪,  10:03 PM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুর নগরীর বিভিন্ন স্থানে চলমান মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালে মাদক কারবারি, মাদক সেবী, জুয়াড়ি ওয়ারেন্ট মূলে অপরাধী সহ ৩১ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। শনিবার (১৭ ফেব্রুয়ারী) দিবাগত মধ্য রাত পর্যন্ত রংপুর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। রবিবার বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরপিএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মনিরুজ্জামান বিপিএম-বাব, পিপিএম-বার, এর সার্বিক নির্দেশনায় সকল থানার বিভিন্ন ইউনিটের শতাধিক পুলিশ অফিসার ও ফোর্স এর একযোগে অংশগ্রহণে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। গত (৬ জুলাই ২০২৩ ) থেকে শুরু হওয়া মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতারকৃত ৩১ জনকে ১৮ ফেব্রুয়ারী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আটকের সময় তাদের কাছ থেকে ০২ বোতল ফেন্সিডিল ও ১৯ পিস টেপেনটাডল সহ নেশা জাতীয় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং মাদক সেবনের সরঞ্জামাদি ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। এ বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু সহ অন্যান্য আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম