ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী

আরপিএমপি'র পদোন্নতিপ্রাপ্তদের র‌্যাংক ব্যাজ পরালেন পুলিশ কমিশনার

#

১২ নভেম্বর, ২০২৩,  9:18 PM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে ২ জন অ্যাডিশনাল ডিআইজি ও ১ জন পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত ৩ কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরালেন আরপিএমপি'র কমিশনার। পদোন্নতিপ্রাপ্তরা হলেন, অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন, মোঃ আবু বকর সিদ্দীক ও কাজী মুত্তাকী ইবনু মিনান। পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন মোঃ শাহ নূর আলম পাটওয়ারী।  রবিবার ১২ নভেম্বর তাদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন রংপুর মেট্রোপলিটন পুলিশ এর সম্মানিত পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার।   র‌্যাংক ব্যাজ পরিধানের পর তারা নগরীর বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। উক্ত র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অ্যাডিশনাল ডিআইজি মোঃ আবু বকর সিদ্দীক এর সহধর্মিনী মোছাঃ সুরাইয়া ইসলাম এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোঃ সায়ফুজ্জামান ফারুকী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) উত্তম কুমার পাল পিপিএম, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ আবু মারুফ হোসেনসহ রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম