ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

আরও ৬১ মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দিলো ইরান

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জুলাই, ২০২২,  4:09 PM

news image

ইরানি ভিন্নমতাবলম্বী গোষ্ঠীকে সমর্থন দেয়ার জন্য সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ আরও ৬১ আমেরিকানদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তেহরান। শনিবার (১৬ জুলাই) তেহরান এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। খবর রয়টার্সের। নির্বাসিত ভিন্নমতাবলম্বী গোষ্ঠী মুজাহিদিন-ই-খালকের (এমইকে) পক্ষে সমর্থন জানানোর জন্য ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা দেয় বলে জানা গেছে। কালো তালিকাভুক্ত অন্যান্য মার্কিন নাগরিকদের মধ্যে রয়েছেন, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত অ্যাটর্নি রুডি গিউলিয়ানি এবং হোয়াইট হাউসের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন। এর আগেও বিভিন্ন কারণে মার্কিন নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দেয় ইরান। এ নিষেধাজ্ঞার ফলে ইরানে থাকা তাদের যেকোনো সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে তেহরান। গেল জানুয়ারিতে ৫১ এবং এপ্রিলে ২৪ মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দেয় ইরান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম