ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

আরও ৪৫ দিন বাড়ল ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ মে, ২০২৬,  6:32 PM

news image

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট শুক্রবার (১৫ মে) এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘাতের স্থায়ী সমাধানের লক্ষ্যে আগামী ২ ও ৩ জুন ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে চতুর্থ দফার শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে। এর আগে গত বৃহস্পতিবার (১৩ মে) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে নতুন দফায় সরাসরি বৈঠক শুরু হয়। লেবাননের প্রতিনিধিদলে ছিলেন সাবেক রাষ্ট্রদূত সাইমন কারাম, রাষ্ট্রদূত নাদা হামাদেহ মুআওয়াদ এবং সামরিক কর্মকর্তারা।

অন্যদিকে ইসরায়েলি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার। বৈঠকে যুক্তরাষ্ট্রের লেবানন ও ইসরায়েলবিষয়ক দূত মিশেল ইসা এবং মাইক হাকাবি উপস্থিত ছিলেন। গত ১৬ এপ্রিল সীমান্তে চরম উত্তেজনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও লেবাননের মধ্যে প্রথম ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। পরবর্তীতে এই যুদ্ধবিরতির মেয়াদ আরও দুই দফায় বাড়ানো হয়। তবে আন্তর্জাতিক মহলের উদ্যোগে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দক্ষিণ লেবাননে মাঠপর্যায়ের সংঘর্ষ পুরোপুরি বন্ধ হয়নি। ইসরায়েলি বাহিনী তেবনিন, হারুফ ও বেইত ইয়াহুনসহ লেবাননের বিভিন্ন এলাকায় বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে।

অন্যদিকে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও ড্রোন, রকেট ও গোলাবর্ষণের মাধ্যমে ইসরায়েলি সামরিক অবস্থানগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা অব্যাহত রেখেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় দেশটিতে এখন পর্যন্ত ২ হাজার ৯৫১ জন নিহত হয়েছেন। এছাড়া এই দীর্ঘ সংঘাত ও হামলায় আহত হয়েছেন আরও ৮ হাজার ৯৮৮ জন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম