ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

আরও ৩ বিভাগে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

#

নিজস্ব প্রতিবেদক

২৩ মার্চ, ২০২৩,  6:38 PM

news image

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আরও তিন বিভাগের প্রার্থীদের কাছে আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।  বৃহস্পতিবার (২৩ মার্চ) গণমাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হবে ৩০ মার্চ। আবেদনের শেষ তারিখ ১৪ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। দ্বিতীয় ধাপে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা উল্লেখ্য করা হয়নি। তবে বয়সের ক্ষেত্রে ছাড় দেয়া হয়েছে। আর আবেদন ফি রাখা হয়েছে ২০০ টাকা, টেলিটকের চার্জ ২০ টাকা। একজন প্রার্থীকে আবেদন করতে মোট খরচ হবে ২২০ টাকা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এপ্রিলের ১৪ তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে ২১ থেকে ৩২ বছর। তবে সরকারের জারি করা স্মারক মোতাবেক, ২০২০ সালের ২৫ মার্চ যাদের বয়স সর্বোচ্চ বয়সসীমার মধ্যে ছিল তারাও আবেদন করতে পারবেন। গত ২৮ ফেব্রুয়ারি প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এসব বিভাগে আবেদনের শেষ সময় ২৪ মার্চ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম