ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

আরও ১০ সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা

#

নিজস্ব প্রতিবেদক

০৭ সেপ্টেম্বর, ২০২৬,  10:54 AM

news image

জাতীয় সংসদে রবিবার (৬ সেপ্টেম্বর) আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।

স্থায়ী কমিটিগুলো হলো—মুন্সি রফিকুল আলমকে (ফেনী-১) সভাপতি করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, এ কে এম সেলিম রেজাকে (পাবনা-২) সভাপতি করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, মো. শামসুর রহমান শিমুল বিশ্বাসকে (পাবনা-৫) সভাপতি করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, মো. বরকত উল্লাহ বুলুকে (নোয়াখালী-৩) সভাপতি করে সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, মো. আবদুস সালাম পিন্টুকে (টাঙ্গাইল-২)

সভাপতি করে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, মাহমুদা হাবীবাকে (মহিলা আসন-১৩) সভাপতি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, আবদুল ওয়াদুদ ভূঁইঞাকে (খাগড়াছড়ি) সভাপতি করে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, খায়রুল কবির খোকনকে (নরসিংদী-১) সভাপতি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, মো. আবুল খায়ের ভূঁইয়া কে (লক্ষ্মীপুর-২) সভাপতি করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং জয়নুল আবদিন ফারুককে (নোয়াখালী-২) সভাপতি করে নৌ-পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়।


এ ছাড়া মো. শাহাদাত হোসেনকে (লক্ষ্মীপুর-১) সভাপতি করে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম