ঢাকা ২৫ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার পশুর হাটে বৃষ্টির বাগড়া হাম ও উপসর্গে আজও ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৭ মৃত্যু সরকারের ১০০ দিনের কাজের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাতীয় ইদগাহে প্রথম জামাত সকাল সাড়ে ৭ টায়: প্রশাসক ডিএসসিসি দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেয়ার পরিকল্পনা করা হচ্ছে: রেলমন্ত্রী বাড্ডায় চিপস কারখানায় আগুনে পুড়ে দুই কর্মচারীর মৃত্যু ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত

আরও দেড় দিন আইসিইউতে থাকবেন নুর

#

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট, ২০২৫,  10:48 AM

news image

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরকে আরও ৩৬ ঘণ্টা আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে বলে জানিয়েছে গণঅধিকার পরিষদ। শনিবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে দলের উচ্চ পরিষদ সদস্য আবু হানিফ সাংবাদিকদের বলেন, ডাক্তার রাত ৮টার দিকে জানিয়েছেন, নুর ভাইয়ের শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে আরও দেড় দিন। এরপর তার অবস্থা পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নেওয়া হবে। গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল অতিক্রমের সময় এ সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করলে নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নুরের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তার নাকের হাড় ভেঙে গেছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকেরা। এ অবস্থায় তাকে হাসপাতালের আইসিইউতে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। এরআগে, শনিবার সকালে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, নুরের চিকিৎসার জন্য ইতোমধ্যে ৬ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড আজ (শনিবার) আলোচনায় বসবে।  তিনি জানান, নুরের জ্ঞান ফিরেছে, মাথা ও নাকে আঘাত রয়েছে। তবে কমপক্ষে ৪৮ ঘণ্টা না গেলে শারীরিক পরিস্থিতি নিয়ে নিশ্চিত কিছু বলা সম্ভব নয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম