ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

আরও এক হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হাজি সেলিম

#

নিজস্ব প্রতিবেদক

০৪ নভেম্বর, ২০২৪,  5:54 PM

news image

রাজধানীর লালবাগ থানায় দায়েরকৃত আরও একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে। একই মামলায়, তার সাথে গ্রেফতার দেখানো হয় চকবাজার থানা ছাত্রলীগের সভাপতি শাওনকে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে মহানগর হাকিম শাহিন রেজার আদালতে হাজির করে গ্রেফতারের আবেদন জানায় মামলার তদন্তকারী কর্মকর্তা। গ্রেফতার দেখিয়ে, কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এ নিয়ে ৫টি মামলায় গ্রেফতার দেখানো হলো হাজী সেলিমকে। মামলার অভিযোগে বলা হয়, বকশিবাজার আলিয়া মাদরাসার সামনে ছাত্র-জনতার আন্দোলনের সময়; ছাত্রলীগ ও যুবলীগ গুলি চালালে ফজলুল করিম নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। ওইসময়, ঘটনাস্থলে উপস্থিত থেকে গুলির নির্দেশ দেন এই দুই আসামি। পরে আহত ব্যক্তি নিজেই এই হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এখন পর্যন্ত ১৫টি মামলার এজহারনামীয় আসামি হাজী সেলিম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম