ঢাকা ১৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধান শিক্ষকের বিরুদ্ধে রাজনৈতিক প্রচারনা; আচরন বিধি লঙ্ঘনের অভিযোগ সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধ ও আইসিটি-ইনোভেশন কমিটির সভা অনুষ্ঠিত আশুলিয়ায় চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার সাভারে নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান লালপুরে লাম্পি রোগে মারা গেছে ৪০ গরু, আক্রান্ত ২১ হাজার জামালপুরে অটোরিকশা-ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুই নারীর মৃত্যু, আহত ৪ শিশু ধর্ষণের দায়ে ৩ জনের আমৃত্যু কারাদণ্ড, ৩ জনের যাবজ্জীবন হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭৮৮ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আমিরাতে লটারি কিনে একসঙ্গে বাজিমাত দুই বাংলাদেশির!

#

০৫ অক্টোবর, ২০২৫,  11:40 AM

news image

সংযুক্ত আরব আমিরাতে একসঙ্গে ভাগ্য খুলে গেছে হারুন সরদার নূর নবি ও মোহাম্মদ সাইফুল ইসলাম আহমাদ নবি নামে দুই প্রবাসী বাংলাদেশির। বিগ টিকিট লটারিতে বড় ধরনের পুরস্কার জিতেছেন তারা। এর মধ্যে হারুন সরদার জিতেছেন দুই কোটি দিরহামের (প্রায় ৬৬ কোটি টাকা) গ্র্যান্ড জ্যাকপট। আর সাইফুল ইসলাম জিতেছেন ‘স্বপ্নের গাড়ি’ রেঞ্জ রোভার ভেলার। ভাগ্যবান এই দুই বাংলাদেশিই বাস করেন শারজাহ শহরে। ৪৪ বছর বয়সী হারুন ও ৪৩ বছর বয়সী সাইফুল দুজনই অন্য অনেকের মতো ভাগ্য বদলের আশায় দীর্ঘদিন ধরেই বিগ টিকিট কিনে আসছিলেন। এদের মধ্যে হারুন ২০০৯ সালে আমিরাতে পা রাখার পর থেকেই এই লটারি কিনে আসছেন। অবশেষে ১৫ বছর পর কপাল খুললো এই ট্যাক্সি চালকের। পুরস্কার জেতার খবর শুনে অনেকটাই হতবিহ্বল হয়ে পড়েছিলেন হারুন। অনুষ্ঠানের উপস্থাপক রিচার্ড ও বুশরা যখন তাকে ফোন করে পুরস্কারের ব্যাপারে নিশ্চিত করেন, তখন ফোনের অপরপ্রান্ত থেকে ওকে...ওকে ছাড়া কিছুই বলতে পারছিলেন তিনি। অন্যদিকে, ৪৩ বছর বয়সী নবি আমিরাতে রয়েছেন ২৫ বছর ধরে। একটি স্পেয়ার পার্টসের দোকানে কাজ করেন তিনি। তিনি দীর্ঘদিন ধরে ১০ সদস্যের একটি দলের হয়ে বিগ টিকিট কিনে আসছিলেন। তবে এবার একাই ড্রিম কার সিরিজে অংশ নেন এবং তাতেই বাজিমাত! গত ১৮ সেপ্টেম্বর কেনা টিকিট তাকে এনে দিয়েছে দামি গাড়ি। অভিজ্ঞতা জানাতে গিয়ে নবি বলেন, আমি এখনো বিশ্বাস করতে পারছি না! গাড়ি নিয়ে কী করবো, তা এখনো ভাবিনি। তবে জানি—এটা আমার ভাগ্যে লেখা ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম