ঢাকা ০৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে উপকূলীয় স্থাপনায় মার্কিন হামলা ইউরোপের বুকে প্রথম বাংলাদেশের জয় শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকের ক্ষেত্রে দাম বাড়ছে না: তথ্য উপদেষ্টা দেশজুড়ে বৃষ্টির আভাস ঢাকা দক্ষিণ সিটির ২৮টি ওয়ার্ড ডেঙ্গুর জন্য অধিক ঝুঁকিপূর্ণ এবার ডেঙ্গু আক্রান্তদের রক্তক্ষরণের শঙ্কা রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী দেশের বাজারে সোনার দামে বড় পতন কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২ অনিশ্চয়তার মধ্যেই নতুন পে-স্কেল নিয়ে মিলল বড় সুখবর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি

আমিও অনলাইন ক্লাস চাই না, পৃথিবী চায়

#

১৫ এপ্রিল, ২০২৬,  4:31 PM

news image

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমিও অনলাইন ক্লাস চাই না, পৃথিবী চায়। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। ডিজিটালাইজেশনের দিকে আমাদের যেতে হবে। আপনাদের এ কাজে এগিয়ে আসতে হবে। বুধবার এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিলেট বিভাগের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, মাদরাসা থেকে ছাত্ররা পাস করে বের হচ্ছেন। ভালোভাবে কোরআন শেখেনি বলেই আজকে আমরা ধর্মীয় শিক্ষক পদে নিয়োগ দিতে পারছিনা। কওমি শিক্ষার্থীদের সেই ইকুইভ্যালেন্ট ডিগ্রি নেই। আমরা সেই জায়গায় ৯ হাজার শিক্ষক পদ খালি থাকার পরেও আমরা নিয়োগ দিতে পারছিনা। শিক্ষামন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে তেলের যে সংকট সৃষ্টি হয়েছে সেটার কারণে স্কুলে আমরা অনলাইন- অফলাইন করছি। সেটা নিয়েও ব্যাপক সমালোচনা। প্রধানমন্ত্রীর নির্দেশে আমি স্টেকহোল্ডারদের সঙ্গে বসলাম। প্রায় ৭০০-৮০০ স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করলাম। একজনও অনলাইন ক্লাস চায় না। আমি কী চাই? আমিও চাই না। কিন্তু পৃথিবী চায়। তিনি আরও বলেন, বৃত্তি পরীক্ষা নিয়ে আমাকে ট্রল করা শুরু হয়েছে। আমি কি বলেছি সবাইকে বৃত্তি পরীক্ষা দিতে হবে? এ পরীক্ষাযার ইচ্ছে সে দেবে। কারণ ওই ছেলেটি জানে এ পরীক্ষা দিলে সে যে ছোট অ্যামাউন্ট পাবে তা পরবর্তী তিন বছর ব্যবহার করতে পারবেন। ফেসবুকে পোস্ট দেয়ার সময় ওই কথাতো আপনি জানেন না। একটি দরিদ্র অসহায় শিক্ষার্থীর জন্য বৃত্তি যে কতটা গুরুত্বপূর্ণ সেটা জেনেই আমি বলেছি বৃত্তি পরীক্ষা হবে।  তিনি বলেন, আবার সমস্যা কিন্ডারগার্টেন বলে ওদের সঙ্গে আমরা একই প্রশ্নে পরীক্ষা দেবো? কেনো তোমাদের সিলেবাস আলাদা, তোমরা একটু আলাদা পড়াও? তাহলে তোমারা আলাদা করো। টাকা চাও ২০ শতাংশ দিয়ে দিলাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম