ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পুলিশকে পেশাদারিত্ব ও মানবিক আচরণের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‘দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় সরকার’ বিচার ব্যবস্থাকে মানুষের আস্থার জায়গায় আরও সুদৃঢ় করতে চাই: আইনমন্ত্রী ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড চার বছরে ২ কোটি ৪০ লাখ ‘কৃষক কার্ড’ দেবে সরকার দাদার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তা বই ছাপায় অগ্রগতি, নভেম্বরেই শতভাগ সরবরাহের লক্ষ্য তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আমতলীতে সরকারী খেলার মাঠ দখল করে ঘর নির্মান

#

নিজস্ব প্রতিনিধি

০৬ এপ্রিল, ২০২২,  9:30 PM

news image

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার গাজীপুর বন্দরে খেলার মাঠ দখল করে মুজিব বর্ষের  সরকারি ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে জানা যায়, আঠারগাছিয়াা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম সোনাখালী গ্রামের সুলতানা বাওয়ালীর ছেলে হেলাল বাওয়ালীর নামে বরাদ্দকৃত মুজিব বর্ষের সরকারি ঘর একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী  গাজীপুর বন্দরের খেলার মাঠের জায়গা দখল করে নির্মানের কাজ অদ্য (৬ এপ্রিল) বুধবার সকাল থেকে শুরু করেন। মাঠ দখলের বিষয়ে গাজীপুর বাজারে অবস্থানরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও বসবাসরত রিয়াজ মাস্টার,

সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সোহাগা মোল্লা­, শিক্ষার্থী ফাহাদ, মিঠু, আরিফ, তন্ময়, সিয়াম, খোকন, ইমন, ইমরান, রাতুল, তাওহীদ, সবুজ সহ এলাকার শতাধিক লোকজন বলেন, গাজীপুর বন্দরে বসবাসরত পরিবারের মানুষের বিনোদনের জন্য একমাত্র খেলার মাঠ হচ্ছে চার পাড়া মসজিদ সংলগ্ন এই মাঠ। এই মাঠ দখল করে বাড়ী ঘর, ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করলে বন্দরের মানুষের খেলাধুলা করার মত আর কোন যায়গা থাকবে না। তাই সাধারণ মানুষের বিনোদনের একমাত্র মাঠটি দখল মুক্ত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। অভিযুক্ত হেলাল বাওয়ালী বলেন, সরকার ঘর দিয়েছে আমি উত্তোলন করতেছি। এবিষয়ে ইউপি সদস্য  ক্রিয়া সংগঠক  আঃ বাতেন দেওয়ান বলেন, জমি সরকারের ঘর ও  দিয়েছে সরকার  আমি একজন ইউপি সদস্য আমার কি আর করার আছে। আমতলী উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ বলেন শিক্ষার্থীদের ও স্থাণীয় বসবাসরতদের অভিযোগের ভিত্তিত্বে ঘর নির্মানের কাজ বন্দ করে দেওয়া হয়েছে । ওখানে ঘর নির্মান করা হবেনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম