ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর সেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মাধবপুরে অটোরিকশা জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ, অভিযুক্ত আটক মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আযাদের আপিল, শুনানি ৩১ আগস্ট কবি শামসুর রাহমানের মৃত্যুবার্ষিকী আজ

আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল

#

লাইফস্টাইল ডেস্ক

১৭ আগস্ট, ২০২৬,  1:17 PM

news image

আমড়া শুধু লবণ-মরিচ দিয়ে খাওয়া বা আচার তৈরির ফল নয়। টক-মিষ্টি স্বাদের এই ফল দিয়ে তৈরি করা যায় বেশ কিছু মজার পদ। এর মধ্যে আমড়া দিয়ে রান্না করা ডাল বাঙালির খাবারের তালিকায় বেশ পরিচিত একটি পদ। গরম ভাতের সঙ্গে টক-ঝাল স্বাদের এই ডাল হলে জমে যায় দুপুরের খাবার। খুব বেশি ঝামেলা ছাড়াই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা যায় আমড়ার এই ডাল। চলুন জেনে নেওয়া যাক রেসিপিটি।


আমড়ার টক-ঝাল ডাল তৈরিতে যা লাগবে

উপকরণ

কাঁচা-পাকা আমড়া-৪ থেকে ৫টি

ডাল- ৩/৪ কাপ

সরিষার তেল- ১ থেকে ২ টেবিল চামচ

পাঁচফোড়ন- ১/২ চা চামচ

হলুদ গুঁড়া- ১/২ চা চামচ

মরিচ গুঁড়া- ১/২ চা চামচ

শুকনো লাল মরিচ- ২ থেকে ৩টি

লবণ- স্বাদ অনুযায়ী

পানি- প্রয়োজনমতো

যেভাবে রান্না করবেন

আমড়াগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। এরপর একটি পাত্রে পানি দিয়ে আমড়াগুলো সেদ্ধ করে নিন। চাইলে প্রেসার কুকারেও সেদ্ধ করতে পারেন। আমড়া নরম হয়ে এলে চুলা বন্ধ করে কিছুক্ষণ ঠান্ডা হতে দিন। এরপর হাত দিয়ে আমড়াগুলো হালকা চটকে নিন। একেবারে মিহি করে মাখার প্রয়োজন নেই। আমড়া সেদ্ধ করার পানি অবশ্যই রেখে দিন, কারণ এটিই রান্নায় ব্যবহার করা হবে। এবার একটি প্যান চুলায় বসিয়ে সামান্য গরম করে সরিষার তেল দিন। তেল অতিরিক্ত গরম হওয়ার আগেই পাঁচফোড়ন দিয়ে দিন। এতে ফোড়নের সুগন্ধ ভালোভাবে বের হবে এবং পুড়ে যাওয়ার আশঙ্কাও কম থাকবে। পাঁচফোড়ন থেকে সুগন্ধ বের হলে শুকনো লাল মরিচ ভেঙে দিয়ে অল্প সময় নেড়ে নিন। এবার চটকে রাখা আমড়া প্যানে দিয়ে দিন। এরপর আমড়া সেদ্ধ করার পানি এবং আগে থেকে ধুয়ে রাখা ডাল যোগ করুন। এর মধ্যে লবণ, হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে দিন। মাঝারি আঁচে কয়েক মিনিট রান্না করুন, যাতে মসলার কাঁচা গন্ধ চলে যায়। ডাল ও আমড়া ভালোভাবে সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দিতে পারেন। ডাল পছন্দমতো ঘন হয়ে এলে চুলা বন্ধ করে দিন। ব্যস, তৈরি হয়ে গেল টক-ঝাল স্বাদের মজাদার আমড়ার ডাল। গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে এই সহজ পদটি খাবারের স্বাদ আরও বাড়িয়ে দেবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম