ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে ৪১ বিলিয়ন ডলার তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, ৬ মাসের কারাদণ্ড হরমুজ নিয়ে অনিশ্চয়তা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়: ইসরায়েলি মন্ত্রী ৫৪ জেলার পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক ও আয়রন ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আবারো বিয়ে করেছেন অভিনেত্রী সারিকা

#

বিনোদন প্রতিবেদক

০৯ ফেব্রুয়ারি, ২০২২,  10:44 AM

news image

ফের বিয়ের পিঁড়িতে বসেছেন ছোট পর্দার অভিনেত্রী সারিকা সাবরিন। গেল ২ ফেব্রুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তিনি। পাত্র বি আহমেদ রাহী। মঙ্গলবার রাতে এসব তথ্য নিশ্চিত করে সারিকা সাবরিন জানিয়েছেন, তাঁর স্বামী পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার ও মিউজিশিয়ান। এছাড়া নতুন জীবনের জন্য ভক্তদের কাছে দোয়া চেয়েছেন। জানিয়েছেন, ১২ ফেব্রুয়ারি থেকে আবার কাজে ফিরছেন।  এর আগে ২০১৪ সালের আগস্টে সারিকা ব্যবসায়ী মাহিম করিমকে বিয়ে করেন। সেই ঘরে তাঁর এক কন্যা সন্তান রয়েছে। সারিকা সাবরিন ২০০৮ সালে আশুতোষ সুজন পরিচালিত ‘ক্যামেলিয়া’ নাটকের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। বাংলালিংকের বিজ্ঞাপনে অভিনয় করে আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম